ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চায় ককরোচ পার্টি

৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৮:১০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৮:১০:২৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চায় ককরোচ পার্টি ছবি সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ৪৮ ঘণ্টার মধ্যে তিনি পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন এবং দিল্লিতে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে দলটি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে অভিজিৎ দীপকে বলেন, তিনি ভারতের গণতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠেছেন এবং তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। এ সময় তিনি সামাজিক মাধ্যমে জ্ঞানেশ কুমারকে নিয়ে একটি মিমও প্রকাশ করেন।

ককরোচ জনতা পার্টির এই দাবির কেন্দ্রে রয়েছে ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। দলটির অভিযোগ, এ প্রক্রিয়ার মাধ্যমে বিপুলসংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তারা এসআইআর কার্যক্রম বন্ধের পাশাপাশি আসন্ন নির্বাচনগুলো সাময়িকভাবে স্থগিত এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে তদন্তের দাবিও জানিয়েছে।
 

এ বিতর্কের মধ্যে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী গত ১০ মাসে অন্তত ১৪ বার ভোটার নিবন্ধন, নাম বাদ দেওয়া ও পুনর্বহালসহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছিলেন।
 

তবে নির্বাচন কমিশন অভ্যন্তরীণ মতপার্থক্যকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছে। কমিশনের বক্তব্য, সাংবিধানিক প্রতিষ্ঠানে আলোচনার সময় মতের পার্থক্য থাকতেই পারে এবং এসআইআরসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে।
 

এদিকে ককরোচ জনতা পার্টি জানিয়েছে, নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশজুড়ে বিক্ষোভ শুরু করা হবে। দিল্লির যন্তর মন্তরেও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।
 

উল্লেখ্য, তরুণদের নেতৃত্বে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে ককরোচ জনতা পার্টি আলোচনায় এসেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।