ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র

হুথি হামলার মধ্যে রুবিও বললেন, সৌদি আরব যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত প্রতিরক্ষা অংশীদার
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৯:২০:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৯:২০:৩৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র ছবি সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তির প্রতিশ্রুতি ওয়াশিংটন রক্ষা করবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (২৩ সেপ্টেম্বর) আঞ্চলিক উত্তেজনা ও সৌদি আরবে হুথিদের হামলার মধ্যে তিনি এ কথা বলেন।

রুবিও বলেন, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুব শক্তিশালী’ প্রতিরক্ষা চুক্তি রয়েছে এবং ওয়াশিংটন সেই প্রতিশ্রুতি পালন করবে। হুথিদের আরও হামলার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী সামরিক পদক্ষেপ নিতে পারেন, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি। তবে ট্রাম্পের হাতে অনেকগুলো বিকল্প রয়েছে বলে জানান।

রুবিও আরও বলেন, সৌদি আরব যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত প্রতিরক্ষা অংশীদার এবং দেশটির ওপর সাম্প্রতিক হামলাগুলো ওয়াশিংটন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ২০২৫ সালের নভেম্বরে দুই দেশ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, চুক্তিটির লক্ষ্য মধ্যপ্রাচ্যে প্রতিরোধক্ষমতা জোরদার ও সামরিক সহযোগিতা গভীর করা। একই সময়ে সৌদি আরবকে প্রধান ন্যাটোবহির্ভূত মিত্র হিসেবে ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক হামলায় সাময়িকভাবে বন্ধ হওয়া সৌদি তেল পাইপলাইন পুনরায় চালু হওয়ায় স্বাগত জানান রুবিও। তিনি বলেন, পাইপলাইনটি সৌদি অর্থনীতি ও বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, দেশটি জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় হামলাকারী আঞ্চলিক গোষ্ঠীগুলোকে সমর্থন করছে। 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।