ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

গাজায় ইসরায়েলি অভিযানকে ‘গণহত্যা’ বললেন সানচেজ

নেতানিয়াহু সরকারের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞার অবস্থান পুনর্ব্যক্ত করেছে স্পেন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৯:১৬:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৯:১৬:১৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
গাজায় ইসরায়েলি অভিযানকে ‘গণহত্যা’ বললেন সানচেজ ছবি সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ অবস্থান জানান। সানচেজ বলেন, গাজায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ডকে স্পেন কোনো রাখঢাক ছাড়াই গণহত্যা হিসেবে নিন্দা করছে।

তিনি বলেন, ইউক্রেন, লেবানন কিংবা ইরান—যেখানেই আগ্রাসী যুদ্ধ সংঘটিত হোক, স্পেন তার বিরোধিতা করে। এ সময় সামরিক ব্যয় বাড়ানোর বিরোধিতার পাশাপাশি জাতিসংঘ সনদের পরিপন্থী হামলা ঠেকাতে স্পেনের অবস্থান তুলে ধরেন তিনি।

সানচেজ আরও জানান, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর রাখা এবং ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বজায় রাখতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। স্পেন ২০২৩ সাল থেকেই ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করে আসছে। 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।