জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাভিত্তিক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত হয়ে শরণার্থী জীবনযাপন করলেও রোহিঙ্গা সংকট থেকে বিশ্ববাসীর মনোযোগ সরে যাওয়া উচিত নয়। সংকট সমাধানে বিশ্বনেতাদের রাজনৈতিক অঙ্গীকার ও দায়বদ্ধতা বজায় রাখার পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। একই সঙ্গে অতীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, প্রত্যাবাসনের প্রক্রিয়া ও শর্ত নির্ধারণে রোহিঙ্গাদের সক্রিয় ও অর্থবহ মতামতকে গুরুত্ব দিতে হবে।
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলের জোরালো আহ্বান
নিরাপদ, স্বেচ্ছাভিত্তিক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে রোহিঙ্গাদের মতামত নিশ্চিতের তাগিদ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৯:১০:২৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৯:১০:২৯ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৫ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর