ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

ইরানের সঙ্গে শান্তি চুক্তি না হলে দ্রুত ধ্বংসের কড়া হুমকি ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত না থাকলে এবং শান্তি চুক্তি না করলে ইসলামি প্রজাতন্ত্রটিকে ধ্বংস করে দেওয়া হবে।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ১২:৪৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ১২:৪৭:০৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৬ বার পঠিত
ইরানের সঙ্গে শান্তি চুক্তি না হলে দ্রুত ধ্বংসের কড়া হুমকি ট্রাম্পের ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে কাঙ্ক্ষিত শান্তি চুক্তি না হলে ইসলামি প্রজাতন্ত্রটিকে দ্রুত ‘ধ্বংস’ করার কড়া হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এবং অর্থনৈতিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে বিশ্বের সব দেশকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
 
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প অভিযোগ করেন, কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য তেহরানই দায়ী। 
 
তিনি সরাসরি সামরিক হুমকি দিয়ে বলেন, ‘আমাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে। শান্তি চুক্তির মাধ্যমে ইরান কি পুনর্গঠন করে আগের চেয়েও শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে, নাকি আমি ইসলামি প্রজাতন্ত্রটিকে দ্রুত ধ্বংস করে দেবো—যাতে তারা আর কখনো মানুষ ও দেশগুলোর বিরুদ্ধে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানোর সুযোগ না পায়?’
 
মার্কিন প্রেসিডেন্টের দাবি, ক্ষমতা গ্রহণের পর থেকেই পরমাণু অস্ত্র অর্জন ঠেকাতে তিনি আলোচনার ও অর্থনৈতিক সহযোগিতার প্রস্তাব দিয়েছিলেন, যা প্রত্যাখ্যান করে ইরান বড় ভুল করেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।