ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর

সৌদি আরবের আল-আহসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

হঠাৎ দিক পরিবর্তন করা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে স্বামী-স্ত্রী ও পাঁচ শিশুসহ একই পরিবারের সাতজন এবং অন্য গাড়ির দুই তরুণ প্রাণ হারিয়েছেন।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৩:০৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৩:০৮:৫৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫ বার পঠিত
সৌদি আরবের আল-আহসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯ ছবি: সংগৃহীত
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন অন্য গাড়িতে থাকা দুই তরুণ্সহ ৯ জন নিহত হয়েছেন। দেশটির আল-আহসায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পরিবারের সদস্যদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের পাঁচ শিশু সন্তান রয়েছেন। নিহত শিশুদের মধ্যে তিন ছেলে ও দুইজন মেয়ে।
 
সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, অন্য গাড়িতে থাকা দুই তরুণও দুর্ঘটনায় মারা গেছেন। একটি গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করায় এই সংঘর্ষ ঘটে বলে জানিয়েছে সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশের ট্রাফিক বিভাগ। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও সৌদি রেড ক্রিসেন্টের সদস্যসহ জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। গাড়ির ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে তারা কাজ করেন।
 
সৌদি আরবের ট্রাফিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রী পর্যায়ের কমিটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ৬০ শতাংশের বেশি কমেছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে সামনে থাকা গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় না রাখা। মোট দুর্ঘটনার ২৯ দশমিক ২ শতাংশের ক্ষেত্রে এটি কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। আর হঠাৎ করে গাড়ির দিক পরিবর্তনের কারণে ঘটেছে ২৭ দশমিক ৯ শতাংশ দুর্ঘটনা।
 
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক অবকাঠামোর উন্নয়ন, ট্রাফিক নজরদারিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও জরুরি সেবা দেয়ার মতো পদক্ষেপের কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমেছে।
 
তবে আল-আহসার এই দুর্ঘটনা সৌদি আরবের সড়কগুলোতে ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। বিশেষ করে হঠাৎ করে গাড়ির দিক পরিবর্তন দেশটিতে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে।
 
সর্বশেষ দুর্ঘটনায় নিহতদের পরিচয় বা গাড়িটি হঠাৎ কেন দিক পরিবর্তন করেছিল, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।