ইতালির স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধ এবং প্রতি শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রোববার (২০ সেপ্টেম্বর) এ পরিকল্পনার কথা জানান।
প্রস্তাবিত ব্যবস্থায় স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পাশাপাশি বিদেশি শিক্ষার্থীর জন্য শ্রেণিপ্রতি একটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হবে। তবে সেই সীমা কত হবে, তা এখনো জানানো হয়নি। এছাড়া যেসব বিদেশি শিক্ষার্থীর স্কুলে মানিয়ে নিতে গুরুতর সমস্যা হচ্ছে, তাদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে।
মেলোনি জানান, এ বিষয়ে শিগগিরই মন্ত্রিসভায় একটি প্রস্তাব উপস্থাপন করা হবে। বর্তমানে ইতালির স্কুলগুলোতে প্রায় ৯ লাখ ৩০ হাজার অ-ইতালীয় শিক্ষার্থী রয়েছে, যা মোট শিক্ষার্থীর ১১ দশমিক ৬ শতাংশ।
ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীতেও সীমা
বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের একাংশের জন্য ইতালীয় ভাষা শেখার বাধ্যবাধকতার পরিকল্পনা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৯:৫৬:০৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৯:৫৬:০৮ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩১ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর