হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা পুনরায় চালু করার উপায় নিয়ে আলোচনা করেছেন ওমান ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপে হরমুজ ও লোহিত সাগরে নৌ চলাচল স্বাভাবিক করার বিষয়টি উঠে আসে।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা ও সংঘাত কমানোর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এ পথ দিয়ে পরিবহন করা হয়। সাম্প্রতিক পরিস্থিতিতে প্রণালিটির নৌ চলাচল নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে ওমান হরমুজে নিরাপদ নৌ চলাচল পুনরুদ্ধারে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করার কথা জানিয়েছিল।
হরমুজে নৌ চলাচলের স্বাধীনতা ফেরাতে ওমান-জার্মানি আলোচনা
আঞ্চলিক নিরাপত্তা জোরদারেও গুরুত্ব
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৯:২৬:১৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৯:২৬:১৩ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩১ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর