বাঙ্গা শহরের মেয়র আলবার্ট পালেন্সিয়া বিবিসিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে দুইজন ১৪ বছর বয়সী শিক্ষার্থী।
তিনি বলেন, ১৬ বছর বয়সী বন্দুকধারীও নিহতদের মধ্যে রয়েছে এবং আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার বিকেলে বঙ্গা ন্যাশনাল হাই স্কুলে এই ঘটনা ঘটে। শিক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, তারা গুলির ঘটনাযর খবর পেয়ে গভীরভাবে উদ্বিগ্ন।
চলতি বছরের জুন মাসের পর থেকে এটি ফিলিপিন্সে স্কুলে তৃতীয় প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা।