ইবাদতে অলসতা কাটাতে নবীজির দোয়া
নামাজ ও নেক আমলে মনোযোগ বাড়াতে পড়ুন এই দোয়া
- আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০১:২০:০৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০১:২০:০৫ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৯২ বার পঠিত
ছবি সংগৃহীত
ইবাদতে অলসতা মানুষের স্বাভাবিক দুর্বলতাগুলোর একটি। নামাজ, জিকির ও অন্যান্য নেক আমলে মনোযোগ ধরে রাখতে তাই আল্লাহর সাহায্য চাওয়া উচিত। রাসুলুল্লাহ (স.) নিজেও অলসতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন।
আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) এই দোয়া পড়তেন,
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি, ওয়াল আজঝি ওয়াল কাসালি, ওয়াল জুবনি ওয়াল বুখলি, ওয়া দালাইদ্দাইনি, ওয়া গালাবাতির রিজাল।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ, অক্ষমতা ও অলসতা, কাপুরুষতা ও কৃপণতা, ঋণের ভার এবং মানুষের প্রাধান্য থেকে আশ্রয় চাই। (সহিহ বুখারি: ৬৩৬৯)
এই দোয়ায় অলসতার পাশাপাশি দুশ্চিন্তা, দুঃখ, অক্ষমতা ও অন্যান্য দুর্বলতা থেকে আল্লাহর আশ্রয় চাওয়া হয়েছে। এতে নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহর সাহায্য চাওয়ার শিক্ষা রয়েছে।
ইবাদত সুন্দরভাবে আদায় করার তাওফিক পেতেও রাসুলুল্লাহ (স.) সাহাবিদের একটি দোয়া শিখিয়েছেন। মুয়াজ (রা.)-কে তিনি নামাজের পর এই দোয়া পড়তে বলেছেন,
اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
উচ্চারণ: আল্লাহুম্মা আয়িন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা।
অর্থ: হে আল্লাহ, আপনার জিকির, আপনার শুকরিয়া এবং সুন্দরভাবে আপনার ইবাদত করার জন্য আমাকে সাহায্য করুন। (সুনান আবু দাউদ: ১৫২২)
ইবাদতে অলসতা এলে হতাশ না হয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং নিয়মিত আমলের চেষ্টা করা উচিত। অল্প হলেও ধারাবাহিকভাবে আমল করার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি এসব দোয়ার মাধ্যমে আল্লাহর তাওফিক চাওয়া যেতে পারে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।