ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ

মিশিগানে প্রশিক্ষণ মহড়ায় এফ১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

পাইলট নিরাপদে বেরিয়ে হাসপাতালে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ১২:৩৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ১২:৩৩:৪৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
মিশিগানে প্রশিক্ষণ মহড়ায় এফ১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত সংগৃহীত ছবি
 

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রশিক্ষণ মহড়ার সময় একটি এফ১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। বৃহস্পতিবার বিকালে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। বিমানটিতে থাকা একমাত্র পাইলট দুর্ঘটনার আগেই নিরাপদে বের হয়ে আসেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা স্থিতিশীল রয়েছে। দুর্ঘটনায় অন্য কেউ আহত হননি।
 

মিশিগান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে একটি আবাসিক এলাকার কাছের মাঠে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলের ভিডিওতে বড় আগুনের গোলা এবং আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
 

দুর্ঘটনার আগে একই প্রশিক্ষণ মহড়ায় থাকা আরেকটি বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সম্ভাব্য বিপদের কথা জানান। লাইভএটিসি ডটনেটের ধারণ করা অডিওতে তাকে বিমানটি সম্ভবত কোনো পাখির সঙ্গে ধাক্কা খেয়ে থাকতে পারে বলে জানাতে শোনা যায়।
 

এয়ার ট্রাফিক কন্ট্রোলের এক কর্মকর্তা জানান, যুদ্ধবিমানটির ইঞ্জিনে সমস্যা হয়ে থাকতে পারে। তিনি আরও জানান, পাইলট বিমান থেকে বের হয়ে যাওয়ার পর দুর্ঘটনাস্থলে ব্যাপক কালো ধোঁয়া দেখা যাচ্ছিল।
 

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি মিশিগানের আলপেনা এলাকায় অবস্থিত একটি ন্যাশনাল গার্ড ঘাঁটির প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছিল।
 

দুর্ঘটনার পর বিমান থেকে কোনো বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় ঘটনাস্থলের এক মাইলের মধ্যে থাকা বাসিন্দাদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়। পরে বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে অধিকাংশ বাসিন্দাকে বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়।
 

বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে এবং এর ইঞ্জিনে ঠিক কী ধরনের সমস্যা হয়েছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।