আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়ার সিদ্ধান্ত দুদকের
দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করবে দুদক।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৭:৩৭:০০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৭:৩৭:০০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৯ বার পঠিত
ছবি সংগৃহিত
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে চলমান দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আজকের পত্রিকা।
দুদক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে একাধিক অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে তিনি বিদেশে চলে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে—এমন আশঙ্কা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদকের ওই কর্মকর্তা জানান, আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার, সরকারি পদে নিয়োগ ও পদায়নে অর্থ লেনদেন, টেন্ডার-বাণিজ্য এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এসব অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও নথিপত্রও পর্যালোচনা করা হচ্ছে।
দুদক সূত্র জানিয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগও পেয়েছে সংস্থাটি। অভিযোগ অনুযায়ী, দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে অর্থ পাচারের মাধ্যমে বিলাসবহুল সম্পদ কেনা এবং ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে।
তবে দুদক কর্মকর্তারা জানিয়েছেন, এসব বিষয় এখনো অভিযোগের পর্যায়েই রয়েছে। অভিযোগগুলো আমলে নিয়ে তথ্য-উপাত্ত যাচাই ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে কমিশন। অনুসন্ধানের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর