ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম

তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, উঠতে পারে ৩৭ ডিগ্রি

আগামী পাঁচ দিনে বৃষ্টি কমতে পারে, জলীয় বাষ্পের কারণে বাড়বে ভ্যাপসা গরমের অনুভূতি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৭:২৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৭:২৮:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, উঠতে পারে ৩৭ ডিগ্রি ছবি সংগৃহিত
দেশে আগামী কয়েক দিন বৃষ্টিপাত কমে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রার তুলনায় গরম বেশি অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকতে পারে। এ সময় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির প্রবণতা কম থাকায় তাপমাত্রা বাড়ার পাশাপাশি ভ্যাপসা গরমের অনুভূতিও বাড়তে পারে। ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক এ পূর্বাভাসের বিষয়টি নিশ্চিত করেছেন। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বরের দিকে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর আগে বৃষ্টিপাত তুলনামূলক কম থাকার সম্ভাবনা রয়েছে। লঘুচাপ সৃষ্টি হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা আবার বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে গরমের বিস্তার বর্ষাকাল পর্যন্তও দেখা যাচ্ছে। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা খুব বেশি না হলেও মানুষের কাছে গরমের অনুভূতি বেশি হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।