ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল

শেষ পর্যায়ের আনুষ্ঠানিকতা চলছে, যেকোনো সময় জারি হতে পারে প্রজ্ঞাপন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৩:৪৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৩:৪৪:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল ছবি সংগৃহিত
সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত আনুষ্ঠানিকতা শেষ হলেই যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গেজেট প্রকাশের সম্ভাব্য সময় হিসেবে আলোচনা থাকায় দিনভর অপেক্ষায় ছিলেন সরকারি চাকরিজীবীরা। তবে নির্দিষ্টভাবে কখন গেজেট প্রকাশ হবে বা ওই দিনই তা জারি হবে কি না, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সময়সূচি জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন পে স্কেলের খসড়া তৈরির পর প্রয়োজনীয় যাচাই ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের বিভিন্ন ধাপ পেরিয়ে খসড়াটির ভেটিংও শেষ হয়েছে। এখন প্রজ্ঞাপন জারির আগে শেষ পর্যায়ের আনুষ্ঠানিকতা চলছে। অর্থ মন্ত্রণালয়ের পে স্কেল সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গেজেট প্রকাশে অযথা বিলম্বের কোনো ইচ্ছা নেই। প্রক্রিয়াগত কারণে যতটুকু সময় প্রয়োজন, শুধু সেটুকুই নেওয়া হচ্ছে। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেল অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন কাঠামো চালুর নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়। গেজেট প্রকাশের পরই এর আনুষ্ঠানিক বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে। এর আগে সাবেক মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি গত বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের কথা জানিয়েছিলেন। তবে গেজেট জারির আগে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বেশি সময় লাগছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।