ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প রাজধানীর যানজট নিরসনে সরকারের চার বড় উদ্যোগ ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, বাড়ছে আঞ্চলিক উদ্বেগ সোনা-হীরা চোরাচালান মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড হাইকোর্টে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী

ঢাকা কর অঞ্চল-৯-এ ৯ পদে ৩৮ জনের সরকারি চাকরির সুযোগ

মাধ্যমিক থেকে স্নাতক পাস প্রার্থীরা পদভেদে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ১৪ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১০-২০২৬ ১১:৫৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৬ ১১:৫৬:৪১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
ঢাকা কর অঞ্চল-৯-এ ৯ পদে ৩৮ জনের সরকারি চাকরির সুযোগ ছবি সংগৃহীত

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৯, ঢাকা জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৯ ক্যাটাগরির পদে মোট ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৫ অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।


নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন। তবে আবেদনকারীকে অবশ্যই ঢাকা মহানগর ও ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।


চাকরিটি সরকারি ও অস্থায়ী। কর্মস্থল ঢাকা। ১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না।


আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৭ থেকে ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা। আবেদন ফি অফেরতযোগ্য এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।


আবেদনের সময় নির্ধারিত মাপ অনুযায়ী ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে যুক্ত করতে হবে। ছবির মাপ ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল হতে হবে। নির্ধারিত সময়ের পর জমা দেওয়া আবেদন কিংবা অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না।


আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদভিত্তিক যোগ্যতা, শর্ত ও আবেদনপ্রক্রিয়া ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।