পুলিশ লাইন্স একাডেমিতে সহকারী শিক্ষক নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ
গণিত বিভাগে দুই পদে নিয়োগ, আবেদন করা যাবে ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
- আপলোড সময় : ২১-১০-২০২৬ ০১:৫০:৩৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২১-১০-২০২৬ ০১:৫০:৩৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১০ বার পঠিত
ছবি সংগৃহীত
নীলফামারীর পুলিশ লাইন্স একাডেমিতে সহকারী শিক্ষক পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে। গণিত বিভাগে এ নিয়োগের জন্য নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটির নাম সহকারী শিক্ষক, বাংলা মাধ্যম। বিভাগ গণিত এবং পদসংখ্যা দুইটি। প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে।
চাকরিটি বেসরকারি ও পূর্ণকালীন। কর্মস্থল নীলফামারী সদর। নিয়োগ বিজ্ঞপ্তিতে বেতন দশম গ্রেড উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক থেকে দুই বছরের শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ী হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বিধি অনুযায়ী দশম গ্রেডের সুবিধা দেওয়া হবে। পাশাপাশি মূল বেতনের সঙ্গে ১৫ শতাংশ বাড়িভাড়া, বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট, ১০ শতাংশ প্রভিডেন্ট ফান্ড এবং প্রতিষ্ঠান কর্তৃক ৫ শতাংশ আউটফিট ভাতা দেওয়ার কথা উল্লেখ রয়েছে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১ নভেম্বর ২০২৬।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।