সিআইডিতে ১৮ পদে নিয়োগ, আবেদন শেষ ৮ নভেম্বর
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগে ১৬ ও ২০তম গ্রেডে তিন ধরনের পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে পারবেন ১৮ থেকে ৩২ বছর বয়সীরা।
- আপলোড সময় : ২৩-১০-২০২৬ ১০:৫৪:০৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-১০-২০২৬ ১০:৫৪:০৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৬ বার পঠিত
ছবি—সংগৃহীত
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ১৬ ও ২০তম গ্রেডে তিন ধরনের পদে মোট ১৮ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৮ নভেম্বর ২০২৬।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৮ জন নেওয়া হবে। এ পদটি ১৬তম গ্রেডের। বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ১০০ টাকা।
গবেষণা সহকারী পদে নিয়োগ দেওয়া হবে একজনকে। এ পদটিও ১৬তম গ্রেডের এবং বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ১০০ টাকা।
অন্যদিকে, অফিস সহায়ক পদে ৯ জন নিয়োগ দেওয়া হবে। ২০তম গ্রেডের এ পদের বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।
আবেদনকারীদের বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহী প্রার্থীদের সিআইডির নির্ধারিত টেলিটক ওয়েবসাইট https://cid.teletalk.com.bd/ এর মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গবেষণা সহকারী পদে আবেদন ফি ১১২ টাকা। অফিস সহায়ক পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।
আবেদন জমা দেওয়ার শেষ সময় ৮ নভেম্বর ২০২৬। আবেদন করার আগে প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা ও অন্যান্য শর্ত দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।