ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ জনের চাকরি, আবেদন শেষ ৬ অক্টোবর

১৮ পদে নিয়োগ, আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০২:০৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০২:০৫:৪৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০ বার পঠিত
বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ জনের চাকরি, আবেদন শেষ ৬ অক্টোবর ছবি সংগৃহিত
বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বিভিন্ন পদে মোট ১৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে এবং চলবে ৬ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, উপসহকারী কেমিস্ট পদে ১ জন, সিনিয়র টেকনিশিয়ান ৯ জন, গেইট ইন্সপেক্টর ১ জন, সুপারভাইজার ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৮ জন, মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট ৪ জন, গোডাউনকিপার ৪ জন এবং ড্রাইভার ৭ জন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া স্কিল্ড টেকনিশিয়ান পদে ৩ জন, টেকনিশিয়ান ১১ জন, নিরাপত্তাকর্মী ১ জন, জুনিয়র টেকনিশিয়ান ২২ জন, ফায়ারম্যান ১ জন, টেকনিক্যাল হেলপার ৫৩ জন, আরদালি ৭ জন, নিরাপত্তা প্রহরী ৪ জন, লেবার ৩ জন এবং পরিচ্ছন্নতাকর্মী ২ জন নিয়োগ দেওয়া হবে। পদভেদে বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত নির্ধারিত রয়েছে। এর মধ্যে উপসহকারী কেমিস্ট পদটি ১১তম গ্রেডের এবং এ পদে বেতন স্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা। ১৪তম গ্রেডের পদগুলোর বেতন স্কেল ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা। ১৬তম গ্রেডে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা, ১৭তম গ্রেডে ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা, ১৮তম গ্রেডে ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা, ১৯তম গ্রেডে ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা এবং ২০তম গ্রেডে ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা বেতন স্কেল রয়েছে। আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ সমরাস্ত্র কারখানার নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত পদভেদে ভিন্ন হওয়ায় আবেদন করার আগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিতে হবে। সব পদের জন্য আবেদন ফি সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রমও ৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে শুরু হয়েছে। আবেদনের শেষ সময় ৬ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।