ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা চূড়ান্ত, প্রথমে মূল বেতন

দুই ধাপে কার্যকর হবে মূল বেতন ও বিভিন্ন ভাতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ১২:২২:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ১২:২৪:০০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৪ বার পঠিত
নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা চূড়ান্ত, প্রথমে মূল বেতন ছবি সংগৃহিত
নবম পে স্কেল দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। প্রথম ধাপে মূল বেতন এবং পরবর্তী ধাপে বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতসহ অন্যান্য ভাতা কার্যকর করার কথা রয়েছে। নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ ধাপে রয়েছে। মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর অর্থ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে। ফলে প্রজ্ঞাপন প্রকাশে দেরি হলেও জুলাই থেকে বেতন পুনর্নির্ধারণ করে পরবর্তী সময়ে বকেয়া অর্থ সমন্বয়ের সুযোগ থাকবে।

নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ অর্থসংস্থান। নবম বেতন কমিশনের হিসাব অনুযায়ী, সুপারিশ বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। চলতি ২০২৬ ২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে কর্মকর্তাদের বেতন বাবদ ১৪ হাজার ৪ কোটি, কর্মচারীদের বেতন বাবদ ৩০ হাজার ৭০৬ কোটি এবং বিভিন্ন ভাতা বাবদ ৪৫ হাজার ১২৬ কোটি টাকা রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ এ খাতে মোট বরাদ্দ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।

এর আগে নতুন পে স্কেল তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল। তবে এতে বিদ্যমান বার্ষিক ইনক্রিমেন্টের কারণে কিছু কর্মচারীর বেতন বৃদ্ধির প্রকৃত সুবিধা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। পরে সরকার দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনার দিকে এগোয়। গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করা হবে। বর্তমানে সরকারের লক্ষ্য সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা।

সবকিছু ঠিক থাকলে অক্টোবর থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কার্যকর তারিখ ১ জুলাই হওয়ায় জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের বেতন পুনর্নির্ধারণ করে বকেয়া অর্থ পরবর্তী সময়ে সমন্বয় করা হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।