কক্সবাজারে গ্রিন ট্যুরিজম বাস্তবায়নে পর্যটন অংশীজনদের মতবিনিময় সভা
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে কক্সবাজারের পর্যটন খাতকে পরিবেশবান্ধব ও টেকসই করতে হোটেল-মোটেলে সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ১০:২৫:০২ অপরাহ্ন
- আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ১০:২৫:০২ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৮৮ বার পঠিত
ছবি: সংগৃহীত
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০ অনুসরণ করে কক্সবাজারে গ্রিন ট্যুরিজম বাস্তবায়নের লক্ষ্যে পর্যটন খাতের অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
রোববার (৩০ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোজাফফর আহমেদ। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান।
সভায় কক্সবাজারের পর্যটন খাতকে পরিবেশবান্ধব ও টেকসই করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে হোটেল, মোটেল ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় এবং কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপিত ৮০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ (Solar PV) ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়। সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির সফল ব্যবহারের অনুকরণীয় উদাহরণ হিসেবে এ উদ্যোগকে তুলে ধরা হয়।
এ সময় কক্সবাজারের হোটেল ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের ছাদ যথাযথভাবে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ স্থাপনের আহ্বান জানানো হয়। এতে পরিবেশ সুরক্ষার পাশাপাশি জ্বালানি ব্যয় কমানো এবং দীর্ঘমেয়াদে টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলে সভায় মত প্রকাশ করা হয়।
সভায় অংশীজনরা বলেন, কক্সবাজারকে দেশের অন্যতম পরিবেশবান্ধব পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো সময়ের দাবি। সবুজ জ্বালানি, টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব পর্যটনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ‘গ্রিন কক্সবাজার’ বাস্তবায়ন করা সম্ভব।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।