ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

ময়মনসিংহে বিদ্যুৎ টাওয়ারে যুবক, ৭ ঘণ্টায় উদ্ধার

২০০ ফুট উঁচু টাওয়ারের চূড়ায় উঠে পড়েন ৩৩ বছরের সাগর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ১০:১৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ১০:১৫:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪৬ বার পঠিত
ময়মনসিংহে বিদ্যুৎ টাওয়ারে যুবক, ৭ ঘণ্টায় উদ্ধার ছবি সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় প্রায় ২০০ ফুট উচ্চতার একটি বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় উঠে চাঞ্চল্যের সৃষ্টি করেন মো. সাগর নামে ৩৩ বছর বয়সী এক যুবক। প্রায় সাত ঘণ্টার অভিযানে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা হয়।
 

রোববার ৩০ আগস্ট সকাল ৭টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গাংগাটিয়া এলাকায় নবনির্মিত ওই বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় ওঠেন সাগর। সেখানে তিনি ঘোরাঘুরি করার পাশাপাশি কখনো শূন্যে শুয়ে ও বসে হাত নাড়িয়ে মজা করছিলেন বলে স্থানীয়রা জানান।
 

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা ভালুকা ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ অভিযান চালায়। বিকেল সোয়া ৩টার দিকে তাকে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়।
 

স্থানীয় বাসিন্দা হারুন মিয়া ও জুয়েল মিয়া জানান, জমিতে কাজ করার সময় কৃষকরা ওই যুবককে টাওয়ারের চূড়ায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।
 

ভালুকা মডেল থানার উপপরিদর্শক এসআই সবুজ মিয়া জানান, টাওয়ারটিতে নতুন তার টানানো হলেও এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। উদ্ধার শেষে সাগরকে থানার হেফাজতে রাখা হয়েছে।
 

পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ওই যুবককে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। পরিবারের সদস্যরা এলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।