জামায়াত ও এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়ে রাশেদ খাঁনের মন্তব্য
আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াত ও এনসিপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে: রাশেদ খাঁন
- আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১০:৫১:৩৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১০:৫১:৩৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৫৯ বার পঠিত
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তবে জনগণ তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাশেদ খাঁন।
তিনি বলেন, সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমুখে জামায়াত ও এনসিপির লংমার্চের ঘোষণা আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে। জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিএনপি সরকারের আচরণ নিয়ে দেওয়া বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, জামায়াত ও এনসিপির এমপিরা সংসদে সরকারি দলের এমপিদের মতো সুবিধা দাবি করছেন। তাদের প্রশ্ন করে তিনি বলেন, তারা কি কোনো সুবিধা পাচ্ছেন না? একই সঙ্গে তিনি দাবি করেন, জামায়াত ১৭ বছর তাদের কার্যালয়ের তালা খুলতে পারেনি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।