হালাল পণ্যের সনদ নিয়ে বড় সিদ্ধান্ত, দায়িত্ব পেল ধর্ম মন্ত্রণালয়
হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ সংক্রান্ত কার্যক্রম এখন থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে
- আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ১০:৪৪:৩১ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ১০:৪৪:৩১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৯৪ বার পঠিত
ছবি সংগৃহীত
হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার দায়িত্ব ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নেওয়া হয়েছে। এ বিষয়ে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধন করে রোববার ২৩ আগস্ট প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৫ ৬ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর সংশ্লিষ্ট অংশে সংশোধন এনেছেন। এর মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টন সংক্রান্ত শিডিউল ১ এ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বের তালিকায় নতুন একটি বিষয় যুক্ত করা হয়েছে।
সংশোধিত কার্যবিধিতে ‘মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স’ শিরোনামের আইটেম নম্বর ২২ এর পর নতুন আইটেম নম্বর ২৩ সংযোজন করা হয়েছে। এতে ‘ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন’ অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর ফলে হালাল পণ্যের মান নির্ধারণ, সনদ প্রদান এবং এ সংক্রান্ত অন্যান্য কার্যক্রম ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় পরিচালিত হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি পর্যায়ে হালাল পণ্যের মান ও সনদ ব্যবস্থাপনায় এই পরিবর্তন কার্যকর হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।