ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বাঘায় আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক গ্রেফতার, পাঠানো হলো কারাগারে

বিদ্যালয়ের নারী কর্মচারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০১:২২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০১:২২:৫২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০২ বার পঠিত
বাঘায় আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক গ্রেফতার, পাঠানো হলো কারাগারে সংগৃহীত ছবি
 

রাজশাহীর বাঘায় এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় খারিজাথাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে বাঘা পৌরসভার গাওপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাকে এবং ওই নারীকে গ্রেফতার করা হয়।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের এক নারী কর্মচারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন। শুক্রবার বিদ্যালয়ের অফিসের কাজের কথা বলে ওই নারীকে ডেকে নিয়ে গাওপাড়া এলাকার একটি বাড়িতে যান তিনি। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাদের দুজনকে আটক করে পুলিশে খবর দেন এবং পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
 

ঘটনা জানাজানি হওয়ার পর প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের স্ত্রী নুরনাহার আক্তার মিলি থানায় গিয়ে স্বামীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান। খারিজাথাক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুফিয়ান হোসেন জানান, এর আগেও স্কুলে বসে তাদের একাধিকবার সতর্ক করা হয়েছিল, তবুও তারা একই আচরণ চালিয়ে যান।
 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বজলুর রহমান জানান, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হবে, তারাই পরবর্তী ব্যবস্থা নেবেন।
 

বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, শনিবার উভয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, দেলোয়ার হোসেন মনিগ্রাম বাজারের দক্ষিণপাড়ার কালাচাঁন ব্যাপারির ছেলে এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর মধ্যবর্তী চিলমারী ইউনিয়নের বাংলাবাজার চরে অবস্থিত খারিজাথাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।