ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

পাঠ্যবইয়ের প্রাক্কলিত দর ফাঁসের অভিযোগে এনসিটিবিতে দুদকের অভিযান

দর ফাঁস ও সিন্ডিকেটিংয়ের মাধ্যমে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ খতিয়ে দেখছে দুদক
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৫:৫৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৬:০১:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
পাঠ্যবইয়ের প্রাক্কলিত দর ফাঁসের অভিযোগে এনসিটিবিতে দুদকের অভিযান ছবি—সংগৃহীত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিনা মূল্যের পাঠ্যবই ছাপার কাজে গোপনীয় প্রাক্কলিত দর ফাঁস, সিন্ডিকেটিং এবং প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 

আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এনসিটিবির কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
 

দুদক জানিয়েছে, অভিযানের সময় এনসিটিবি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রাথমিক প্রাক্কলনের কপি, দাপ্তরিক মূল্যতালিকা এবং ৪২৩তম বোর্ড সভার কার্যবিবরণী। অভিযোগ যাচাইয়ের জন্য আরও কিছু রেকর্ডপত্রও সংগ্রহ করেছে অভিযান পরিচালনাকারী দল।

সংস্থাটি জানিয়েছে, সংগ্রহ করা নথিপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। এরপর অভিযোগের সত্যতা সম্পর্কে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।
 

গত ১৮ সেপ্টেম্বর ‘পাঠ্যবই ছাপাতে দর ফাঁস, সমঝোতার দরপত্র, বাড়তি ব্যয় ২৫২ কোটি টাকা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, ঠিকাদারেরা সরকারের নির্ধারিত প্রাক্কলিত দর আগেই জেনে নিয়ে তার কাছাকাছি দর দাখিল করে কাজ পাওয়ার চেষ্টা করেছেন। এ ছাড়া প্রক্রিয়ার মাঝপথে প্রাক্কলিত দর বাড়ানোর ঘটনাও ঘটে।
 

প্রতিবেদন অনুযায়ী, শুরুতে সরকার একটি প্রাক্কলিত দর নির্ধারণ করেছিল। সেই দর ফাঁস হওয়ার পর ঠিকাদারেরা তা বাড়ানোর জন্য চাপ দেন। পরে এনসিটিবি প্রাক্কলিত দর বাড়িয়ে দেয়। এরপর ঠিকাদারেরা নিজেদের মধ্যে সমঝোতা করে দরপত্র দাখিল ও কাজ ভাগাভাগি করেন বলে অভিযোগ ওঠে।

বিশ্লেষণে দেখা যায়, প্রাক্কলিত দর বৃদ্ধি ও কাজ ভাগাভাগির কারণে শুধু মাধ্যমিকের বই ছাপাতেই অতিরিক্ত ব্যয় হবে প্রায় ২৫২ কোটি টাকা।
 

সরকার প্রতিবছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যে পাঠ্যবই দেয়। ২০২৭ সালের জন্য প্রায় ৩১ কোটি বই ছাপানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মাধ্যমিক স্তরের বই ২২ কোটির বেশি এবং বাকিগুলো প্রাথমিক স্তরের। বই ছাপার কাজে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা।

এবারের বই ছাপার প্রক্রিয়া শুরু হয় এনসিটিবির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক পাটোয়ারীর সময়ে। শুরুতে বাজার যাচাই করে প্রাথমিক স্তরের বইয়ের জন্য প্রতি ফর্মা কাগজের দাপ্তরিক প্রাক্কলিত গড় দর ধরা হয়েছিল ৩ টাকা ২৬ পয়সা। মাধ্যমিক স্তরের জন্য এই দর ছিল ২ টাকা ৮৫ পয়সা।

সরকারি ক্রয়প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সংস্থার কমিটির মাধ্যমে প্রাক্কলিত দর নির্ধারণ করা হয়। কোনো ঠিকাদার প্রাক্কলিত দরের চেয়ে ১০ শতাংশ বেশি দর দাখিল করলে তাঁর দরপত্র বাতিল হয়ে যায়। ফলে প্রাক্কলিত দর আগে থেকে জানতে পারা ঠিকাদারদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।