ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের

ফরিদপুরে ডেঙ্গুর হানা, প্রথম মৃত্যু ৩০ বছরের নারীর

জেলায় ডেঙ্গু রোগী বাড়ছে, ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন হাসপাতালে ভর্তি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৩:০৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৩:০৪:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৭ বার পঠিত
ফরিদপুরে ডেঙ্গুর হানা, প্রথম মৃত্যু ৩০ বছরের নারীর ছবি: সংগৃহীত

ফরিদপুরে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। নাসরিন সুলতানা (৩০) নামের এক নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ভাঙ্গা পৌরসভার সাত নম্বর চৌধুরীকান্দা এলাকার মিরাজ শেখের স্ত্রী এবং দুই সন্তানের মা।
 

মঙ্গলবার (১৮ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত অবস্থায় নাসরিন সুলতানাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়। পরে রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়।
 

নাসরিনের স্বামী মিরাজ শেখের অভিযোগ, গত রোববার জ্বরে আক্রান্ত হওয়ার পর তার স্ত্রীকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসকের পরামর্শে কয়েকটি পরীক্ষা করা হলেও ডেঙ্গু পরীক্ষা করা হয়নি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বাইরে থেকে চিকিৎসক দেখিয়ে ডেঙ্গু পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়
।

মিরাজ শেখের দাবি, সরকারি হাসপাতালে আগেই ডেঙ্গু শনাক্ত হলে আরও দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হতে পারত।
 

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি সময়ে জেলার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৩ জনে। বর্তমানে ২৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 

ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দিতে হবে।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।