অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মোসলেমা নাজনীনকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন করেছে সরকার। বদলিপূর্বক প্রেষণে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে ৪ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন মোসলেমা নাজনীন।
আদেশে বলা হয়েছে, মোসলেমা নাজনীনকে আগামী ৮ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য হবেন তিনি।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।