থানচিতে পর্যটকবাহী চান্দের গাড়ি খাদে, নিহত ২
ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে দুর্ঘটনা, আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০৭:১২:১১ অপরাহ্ন
- আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০৭:১২:১১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৪ বার পঠিত
ছবি সংগৃহিত
বান্দরবানের থানচিতে পর্যটকবাহী চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, ডিমপাহাড় থেকে টেন্ডুমুখ নৌঘাটের দিকে যাওয়ার সময় টেন্ডুমুখ নৌ চেকপোস্ট থেকে প্রায় ৬০০ মিটার দূরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়।
খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নেতৃত্বে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
উদ্ধার অভিযানে বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে দুইজনকে মৃত এবং পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে আহতদের চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
নিহতদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে থানচি থানা-পুলিশকে অবহিত করেছে বিজিবি। দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টিও বিজিবির পক্ষ থেকে তদারকি করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর