ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করল আরব আমিরাত

আঞ্চলিক জলসীমায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্তের দাবি আবুধাবির; অভিযোগ প্রত্যাখ্যান করে ‘ফলস ফ্ল্যাগ’ বলল তেহরান
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৩:১৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৩:১৬:১৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৮ বার পঠিত
ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করল আরব আমিরাত ছবি সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, বাণিজ্যিক লেনদেন ও আর্থিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, এমন অভিযোগের প্রেক্ষিতে
 
বুধবার এ সিদ্ধান্ত নেয় দেশটি। তবে তেহরান অভিযোগটি অস্বীকার করেছে।
 
বুধবার (১৯ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
 
প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোরে দেওয়া এক বিবৃতিতে ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞার বিষয়টি জানায়। বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে এমন সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব বাণিজ্য, বাণিজ্যিক বিনিময় ও আর্থিক লেনদেন বন্ধ থাকবে।
 
এর আগে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর মধ্যে একটি ইউএইর আঞ্চলিক জলসীমার বাইরে গিয়ে পড়ে এবং অন্যটি দেশটির জলসীমার মধ্যে পতিত হয়।
 
পরবর্তী এক বিবৃতিতে মন্ত্রণালয় দাবি করে, ক্ষেপণাস্ত্র দুটি সমুদ্রপথে চলাচলকারী জাহাজকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। আঞ্চলিক সমুদ্রপথের নিরাপত্তা কিংবা দেশের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও সতর্ক করেছে আবুধাবি।
 
অন্যদিকে ইউএইর অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে এটি একটি ‘ফলস ফ্ল্যাগ’ বা বিভ্রান্তিকর অভিযান হতে পারে।
 
বাঘাই বলেন, এমন অভিযোগ প্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির সঙ্গে সাংঘর্ষিক। তিনি আঞ্চলিক দেশগুলোকে তেহরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ থেকে দূরে থাকার আহ্বান জানান।
 
ইরানের এই মুখপাত্র আরও বলেন, পরিস্থিতির নিরপেক্ষ মূল্যায়ন করতে হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত ‘বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড’ও বিবেচনায় নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।