ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

গাজ্জার রিমাল এলাকায় আবাসিক ভবনে ইসরাইলি হামলা

ফিলিস্তিনের গাজ্জা সিটির ঘনবসতিপূর্ণ রিমাল এলাকায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টে বিনা সতর্কবার্তায় চালানো ইসরাইলি হামলায় চার নারীসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন; হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আল-আসালা ভবনটি।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ১২:০৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ১২:০৮:৪০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২ বার পঠিত
গাজ্জার রিমাল এলাকায় আবাসিক ভবনে ইসরাইলি হামলা ছবি: সংগৃহীত
আল-শিফা হাসপাতাল জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাদের মধ্যে একজন বয়স্ক খ্রিষ্টান নারী ও তার মেয়েও রয়েছেন। আহত ছয়জনকে চিকিৎসার জন্য আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।
 
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রিমাল এলাকার আল-আসালা ভবনের একটি অ্যাপার্টমেন্টে হামলাটি চালানো হয়। হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন আল-জাজিরার খান ইউনিস থেকে প্রতিবেদক হানি আল-শায়ের।
 
হানি আল-শায়ের জানান, হামলার সময় বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। প্রথমে যুদ্ধবিমানগুলোর শব্দ বাড়তে থাকে। এরপর পরপর তিনটি হামলা চালানো হয়। এতে লক্ষ্যবস্তু অ্যাপার্টমেন্টটি ধ্বংস হওয়ার পাশাপাশি ভবনটির নিচের তলাগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। প্রায় এক ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকার পর ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সদস্যরা তা নিয়ন্ত্রণে আনেন।
 
তিনি জানান, হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ও নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে সিভিল ডিফেন্স। মরদেহ উদ্ধারের কাজও চলছিল। এ সময় এলাকায় ইসরাইলি ড্রোন উড়তে দেখা যায় এবং যুদ্ধবিমান নিচু দিয়ে উড়ে যাওয়ার শব্দ শোনা যায়।
 
হানি আল-শায়ের আরও জানান, রিমাল গাজ্জা সিটির ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি। সেখানে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি অস্থায়ী তাঁবু ও আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।
 
সূত্র: আল-জাজিরা

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।