ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

ভারতে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক অভ্যর্থনা জানানো হবে

দুই দেশের দূরত্ব কমাতে শীর্ষ নেতৃত্বের বৈঠকের ওপর জোর; মোদির আশ্বাসের কথা জানালেন ভারতীয় হাইকমিশনার
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৩:১২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৩:১২:৩৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১২ বার পঠিত
ভারতে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক অভ্যর্থনা জানানো হবে ছবি সংগৃহীত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাকে সম্মানজনক অভ্যর্থনা জানানো হবে বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে আশ্বস্ত করেছেন।
 
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে দীনেশ ত্রিবেদী রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
 
দীনেশ ত্রিবেদী বলেন, এখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করার পরে সরাসরি আমি দিল্লি গিয়েছিলাম। দিল্লিতে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি চমৎকার বৈঠক হয়েছে। বৈঠকে আমাদের প্রধানমন্ত্রী শুধু একটি বিষয় উল্লেখ করেছেন, "আমাদের (দুই দেশের প্রধানমন্ত্রী) দেখা করতে হবে।"
 
তি‌নি ব‌লেন, আপনি আমার পক্ষ থেকে তাদের বলতে পারেন, আপনার কাছে ভারতের প্রধানমন্ত্রীর আশ্বাস রয়েছে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যখন ভারত সফর করবেন তখন তাকে সম্মানজনক অভ্যর্থনা জানানো হবে, যা তিনি প্রাপ্য এবং এটি একটি স্মরণীয় সফর হবে। শেষ পর্যন্ত এর সুফল মানুষের কাছে যাবে।
 
ভারতীয় হাইক‌মিশনার ব‌লেন, বাংলাদেশ ও ভারত কেবল সীমান্ত ভাগ করে নেয় না, তারা স্বপ্ন, আকাঙ্ক্ষা ও সমতা ভাগ করে নেয়।
 
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে তি‌নি বলেন, তিনি একজন জনগণের মানুষ। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানাই।
 
দীনেশ ত্রিবেদী বলেন, ভারতের প্রধানমন্ত্রী প্রথম তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন এবং তিনিই প্রথম তাকে ভারতে আসার আমন্ত্রণ পাঠিয়েছিলেন। এরপর ভারতের স্পিকার বাংলাদেশে এসেছেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশে এসেছেন।
 
তিনি বলেন, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আমি খুব আশাবাদী। কিছু সমস্যা রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আমি যেমন বলেছি, যদি সমস্যা না থাকে, তাহলে এটি গণতন্ত্র নয়, এটি গণতন্ত্র ছাড়া অন্য কিছু।
 
তিনি বলেন, বাংলাদেশের মানুষের উদ্বেগগুলো ভারত গভীরভাবে বোঝে। এসব উদ্বেগ কেবল দেখা-সাক্ষাতের মাধ্যমে কমানো যেতে পারে। দুই দেশের দেখা করা প্রয়োজন।
 
বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) সফররত প্রতিনিধিদলের সম্মানে ভারতীয় হাইকমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।