ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

যুক্তরাষ্ট্রই আলোচনার জন্য অনুনয় করছে: আরাঘচি

হরমুজ প্রণালি না খোলার শর্ত জানিয়ে তেহরানের সঙ্গে আলোচনা নিয়ে পাল্টাপাল্টি দাবি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ১০:৫৬:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ১০:৫৬:২৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩২ বার পঠিত
যুক্তরাষ্ট্রই আলোচনার জন্য অনুনয় করছে: আরাঘচি ছবি—সংগৃহীত

হরমুজ প্রণালি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে দুই দেশের আলোচনার সম্ভাবনা নিয়ে নতুন করে পাল্টাপাল্টি বক্তব্য সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না বলে দাবি করলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আলোচনার জন্য যুক্তরাষ্ট্রই অনুনয় করছে। একই সময়ে নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না বলে জানিয়েছে তেহরান।

 

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করেছে। এর মধ্যে একটি দেশটির জলসীমার বাইরে এবং অন্যটি জলসীমার ভেতরে গিয়ে পড়েছে বলে দাবি করেছে আবুধাবি।
 

সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক যোগাযোগ নিয়েও দুই পক্ষের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। এর আগে ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে ব্যাকচ্যানেল যোগাযোগের দাবি করলেও ট্রাম্প পরে জানিয়েছেন, তেহরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং আলোচনার কোনো সময়সূচিও নির্ধারিত হয়নি।
 

এর প্রতিক্রিয়ায় আব্বাস আরাঘচি দাবি করেন, আলোচনার জন্য যুক্তরাষ্ট্রই আগ্রহ দেখিয়ে অনুনয় করছে। এর মধ্যেই ট্রাম্প হরমুজ প্রণালিকে নিউ ইউএস টেরিটরি হিসেবে চিহ্নিত করা একটি ছবি প্রকাশ করেন, যা দুই দেশের উত্তেজনা আরও বাড়িয়েছে।
 

হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে তেহরানের শর্তও স্পষ্ট করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি জানান, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ করা সম্পদ ছাড়, তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সামরিক অভিযান ও হুমকি বন্ধ না হওয়া পর্যন্ত প্রণালি খোলা হবে না।
 

এই অচলাবস্থার প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়েছে। এরই মধ্যে বিশ্ববাজারে তেলের দাম গত জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ইরান ও ওমানের মধ্যে পৃথক আলোচনা চলছে। কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার পথ সহজ হতে পারে। আঞ্চলিক সূত্রগুলো আরও জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ যোগাযোগ অব্যাহত রয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।