ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

রূপপুরের প্রথম ইউনিটে সেফটি ভালভের সমস্যা সমাধান

মেগাপাসকেল চাপে পরীক্ষা সফল, পরবর্তী ধাপে ১৮ মেগাপাসকেলে পরীক্ষা হবে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৩:৫১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৩:৫১:৪৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
রূপপুরের প্রথম ইউনিটে সেফটি ভালভের সমস্যা সমাধান ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রেসার অপারেটেড রিলিফ ভালভের (পিওআরভি) সমস্যা সমাধান হয়েছে। ত্রুটি কাটানোর পর ১৬ মেগাপাসকেল উচ্চচাপে ভালভটির পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কমিশনিং প্রক্রিয়ার পরবর্তী ধাপে প্রায় ১৮ মেগাপাসকেল চাপে আরও একটি পরীক্ষা করা হবে।
 

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান সমস্যা সমাধান ও পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৯ সেপ্টেম্বর রাতে পরীক্ষা শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর সকালে তা শেষ হয়। মেইন কন্ট্রোল রুম ও ইমার্জেন্সি কন্ট্রোল রুম—উভয় স্থান থেকেই পরীক্ষা পরিচালনা করা হয়।
 

পরীক্ষার সময় প্রথমে কন্ট্রোল ভালভগুলোর কার্যকারিতা যাচাই করা হয়। সেগুলো সন্তোষজনকভাবে কাজ করার পর সংশ্লিষ্ট মেইন সেফটি ভালভের কার্যক্রমও পরীক্ষা করা হয়। এ সময় ভালভের প্রতিক্রিয়া, খোলা ও বন্ধ হওয়ার কার্যক্রম, অ্যালার্ম এবং বিভিন্ন প্রক্রিয়াগত পরিমিতি পর্যবেক্ষণ করা হয়।
 

কর্মকর্তারা জানান, অনুমোদিত পদ্ধতি ও প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত মেনেই পরীক্ষাটি পরিচালনা করা হয়েছে। পরীক্ষা শুরুর আগে এবং চলাকালেও যোগাযোগব্যবস্থা, অগ্নিনিরাপত্তা ও বিকিরণ নিরাপত্তাসহ সংশ্লিষ্ট নিরাপত্তাব্যবস্থা যাচাই করা হয়।
 

ড. জায়েদুল হাসান বলেন, পাইলট-অপারেটেড রিলিফ ভালভের পরীক্ষা সফলভাবে শেষ হওয়া রূপপুরের প্রথম ইউনিটের কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। কারণ, রিঅ্যাক্টরের প্রাইমারি সিস্টেমে নিরাপদ চাপ বজায় রাখার সঙ্গে এই ব্যবস্থা সরাসরি যুক্ত।
 

তিনি আরও জানান, কমিশনিংয়ের প্রতিটি ধাপ প্রয়োজনীয় প্রস্তুতি, অনুমোদন, ব্রিফিং ও নিরাপত্তা শর্ত নিশ্চিত করার পর সম্পন্ন করা হচ্ছে। নির্ধারিত সময়সূচি বজায় রাখার ক্ষেত্রেও নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না। পরবর্তী ধাপে প্রায় ১৮ মেগাপাসকেল চাপে ভালভটির আরও একটি পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে।
 

এর আগে সেফটি ভালভের ত্রুটির কারণে রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময়সূচি অনিশ্চয়তার মধ্যে পড়ে। রিঅ্যাক্টরের প্রেসারাইজারে থাকা প্রেসার অপারেটেড রিলিফ ভালভে বারবার ত্রুটি দেখা দেওয়ায় এ জটিলতা তৈরি হয়েছিল। প্রাইমারি কুলিং সিস্টেমে অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণে এই ভালভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
 

সমস্যা সমাধানে বাংলাদেশি ও রুশ বিশেষজ্ঞরা কাজ করেন। এর আগে রাশিয়ার একটি বিশেষজ্ঞ দল রূপপুরে এসে ত্রুটিপূর্ণ ভালভের বিষয়টি নিয়ে কাজ শুরু করে। যৌথ প্রচেষ্টার পর ভালভের সমস্যা সমাধান এবং উচ্চচাপে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে এনপিসিবিএল।
 

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি সরবরাহ অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলার কথা জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। কয়েকটি ফ্লাইটে এসব জ্বালানি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে।
 

রূপপুর প্রকল্পে দুটি ১২০০ মেগাওয়াটের ভিভিইআর-১২০০ ইউনিট নির্মাণ করা হচ্ছে। প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহও প্রকল্পের পরবর্তী ধাপের প্রস্তুতির অংশ হিসেবে চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।