চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটাল প্রযুক্তি ও যোগাযোগ দক্ষতায় গুরুত্ব দেওয়ার পরামর্শ
- আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৪:০৯:১০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৪:০৯:১০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬০ বার পঠিত
ছবি সংগৃহিত
রোববার (১৫ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।
সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বিইউপিতে সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি ও ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতাসহ প্রয়োজনীয় সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সময় বিইউপির আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব ও বঙ্গভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।