ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

সরকারের ছয় মাসের ৯০-৯৫ শতাংশ অঙ্গীকার পূরণ হয়েছে: রিজভী

সরকারের অঙ্গীকার বাস্তবায়নের লিখিত বিবরণ দেওয়ার কথা জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ১০:০৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৯:৫৭:৫৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১২ বার পঠিত
সরকারের ছয় মাসের ৯০-৯৫ শতাংশ অঙ্গীকার পূরণ হয়েছে: রিজভী ছবি সংগৃহীত

বর্তমান সরকারের ছয় মাসের অঙ্গীকারের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সব অঙ্গীকার শতভাগ বাস্তবায়ন না হলেও এর ৯০ থেকে ৯৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকারের ছয় মাস পূর্তিতে অঙ্গীকারগুলোর কতটুকু বাস্তবায়ন হয়েছে, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে একটি লিখিত বিবরণ দেওয়া হবে। তার ভাষ্য অনুযায়ী, কিছু ক্ষেত্রে শতভাগ বাস্তবায়ন সম্ভব না হলেও সামগ্রিকভাবে অঙ্গীকারের বড় অংশই পূরণ হয়েছে।

এ সময় বিএনপির পরবর্তী মহাসচিব কে হচ্ছেন—সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন রিজভী। তিনি বলেন, দল যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই পরবর্তী সময়ে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ঘাটতি থাকবে না বলেও উল্লেখ করেন তিনি। দলের প্রতিটি পদক্ষেপের বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হবে বলে জানান বিএনপির এই নেতা।

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে বিএনপি মহাসচিবের পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের বিষয়েও কথা বলেন রিজভী। তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে দলীয় পদ থেকে পদত্যাগ করার কোনো বাধ্যবাধকতা ছিল না। তবে নৈতিক কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল থেকে পদত্যাগ করেছেন।

ব্রিফিংয়ের শুরুতে বিএনপির প্রয়াত সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক ও সাংগঠনিক অবদানের কথা তুলে ধরেন রিজভী। তিনি জানান, তার জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল ঢাকাসহ সারাদেশে বিএনপির দলীয় কার্যালয়গুলোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

তিনি জানান, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একইভাবে সারাদেশের বিভিন্ন দলীয় কার্যালয়েও বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।