ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে

শিল্প ও বিদ্যুৎ খাতে সরবরাহ স্বাভাবিক রাখতে আগস্টে আসছে আরও ৫ কার্গো

পেট্রোবাংলার লক্ষ্যমাত্রা ৯ কার্গো; ৪টি ইতিমধ্যেই পৌঁছাল দেশে, বাকি ৫টি আসার প্রক্রিয়ায়
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ১১:৪৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ১১:৪৯:৫৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১২ বার পঠিত
শিল্প ও বিদ্যুৎ খাতে সরবরাহ স্বাভাবিক রাখতে আগস্টে আসছে আরও ৫ কার্গো ছবি: সংগৃহীত
দেশের শিল্প ও বিদ্যুৎ খাতে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে চলতি আগস্ট মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানির প্রক্রিয়া শুরু করেছে সরকার। এই ৫টি কার্গোর মাধ্যমে দেশে প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি আসবে।
 
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্পট মার্কেট (খোলা বাজার), দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এই গ্যাস কেনা হয়েছে।
 
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, আগস্ট মাসে সব মিলিয়ে মোট ৯ কার্গো এলএনজি আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ৪টি কার্গো ইতিমধ্যে দেশে পৌঁছেছে এবং সরবরাহ শুরু হয়েছে। বাকি ৫টি কার্গো ১৭, ২১, ২৩, ২৭ ও ৩০ আগস্টের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে। এই ৯টি কার্গোতে মোট ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকবে।
 
বর্তমানে বাংলাদেশ তিনটি প্রধান উৎস থেকে এলএনজি সংগ্রহ করছে:
 
১. দীর্ঘমেয়াদি চুক্তি: কাতার এনার্জি (কাতার) ও ওকিউ ট্রেডিং (ওমান)।
২. স্বল্পমেয়াদি চুক্তি: ওকিউ ট্রেডিং (সংযুক্ত আরব আমিরাত)।
৩. স্পট মার্কেট: সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদনে খোলা বাজার থেকে।
 
এর আগে জুলাই মাসে মোট ১১ কার্গো এলএনজি আমদানি করা হয়েছিল, যার পরিমাণ ছিল প্রায় ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ। আগস্ট মাসে টার্মিনাল রক্ষণাবেক্ষণ এবং আবহাওয়াজনিত কারণে সংখ্যাটি কিছুটা কমলেও ৫টি নতুন কার্গো আসার ফলে বিদ্যুৎ ও শিল্প খাতে গ্যাসের সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
 
প্রতিটি কার্গোতে গড়ে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে। পেট্রোবাংলা জানিয়েছে, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আমদানির এই ধারা নিয়মিত বজায় রাখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।