ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

গাজায় এক সপ্তাহের পর আবারও বিমান ও ড্রোন হামলাইসরাইলি বাহিনী

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১২ শতাধিক ছাড়িয়েছে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ১০:৪২:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ১১:০৭:৩৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৩৫ বার পঠিত
গাজায় এক সপ্তাহের পর আবারও বিমান ও ড্রোন হামলাইসরাইলি বাহিনী ছবি—সংগৃহীত

উপত্যকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলা চালালে বেশ কয়েকজন গুরুতর আহত হন। একই সময়ে মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবির এবং দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গ্রেনেড ও ভারী গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।
 

গত বছরের অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তির পরও এসব হামলা অব্যাহত রয়েছে। হামলায় এ পর্যন্ত ১২ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব এবং হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহারে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অস্বীকৃতির বিরোধিতা করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি কোনো একক ইসরাইলি নেতার সিদ্ধান্তের ওপর নির্ভরশীল নয়।
 

আন্তর্জাতিক চাপের মধ্যেও গাজা থেকে সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী।
 

অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরেও ইসরাইলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি সেখানে সামরিক অভিযানে দুই শিশুসহ অন্তত ২৩ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আবাসিক ভবন ও বাণিজ্যিক স্থাপনা ধ্বংসের ঘটনায় বহু পরিবার বাস্তুচ্যুত হয়েছে।
 

এ পরিস্থিতিতে পশ্চিম তীর ধ্বংসের চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

 

 

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।