ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

লোডশেডিং বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিসি অফিস ঘেরাও করে ছয় দফা দাবি জানিয়ে স্মারকলিপি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৮:৩৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০৮:৩৯:৫৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২২ বার পঠিত
লোডশেডিং বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি সংগৃহীত

অতিরিক্ত ও অনিয়মিত লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টায় কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের কাছে ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি দেন তারা।
 

বিক্ষোভকালে শিক্ষার্থীরা তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা জেলা প্রশাসকের কাছে তাদের দাবিগুলো তুলে ধরেন।
 

শিক্ষার্থীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে পর্ব সমাপনী বা সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। এর মধ্যে দিন ও রাতে ঘন ঘন এবং অনিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না। এতে পরীক্ষার প্রস্তুতি ও প্রত্যাশিত ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
 

শিক্ষার্থীদের দাবি, বিদ্যুৎ বিভ্রাট শুধু শিক্ষা কার্যক্রমেই প্রভাব ফেলছে না। জেলা শহর ও গ্রামীণ এলাকার ব্যবসা বাণিজ্য, হাসপাতাল ও চিকিৎসাসেবা এবং মানুষের দৈনন্দিন গৃহস্থালি কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
 

বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থী মাসুম বিল্লাহ, রিপন আলী ও আব্দুর রহিম বক্তব্য দেন। তারা বলেন, পরীক্ষার গুরুত্বপূর্ণ সময়ে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এর প্রভাব তাদের ভবিষ্যতের ওপর পড়তে পারে।
 

শিক্ষার্থীরা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।