ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম: শিক্ষামন্ত্রী

চলতি বছর কারিকুলাম পরিবর্তন নয়, চারটি নতুন বই যুক্ত হয়েছে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০২:১০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৯:৪৭:৩৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৩৭ বার পঠিত
২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম: শিক্ষামন্ত্রী ছবি সংগৃহিত
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, বাংলাদেশের পুরোনো শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু করা হবে। তবে চলতি বছর নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব নয়। এরই মধ্যে বিদ্যমান কারিকুলাম পরিমার্জনের পাশাপাশি চারটি নতুন বই যুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজির জাতীয় সম্মেলনের একটি অধিবেশনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

সম্মেলনে বক্তারা বলেন, দারিদ্র্য, ক্ষুধা, শিক্ষা, কর্মসংস্থান, শিল্পায়ন ও বৈষম্য কমানো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এসডিজি বাস্তবায়নে পাঁচ বছরের কৌশলগত কাঠামো নিয়ে জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে ছয়টি বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পরিকল্পনা তুলে ধরা হয়। পরে প্যানেল আলোচনায় এসডিজি বাস্তবায়নে সক্ষমতার ঘাটতির বিষয়টিও উঠে আসে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, এসডিজির নির্দিষ্ট লক্ষ্য অর্জনের পাশাপাশি প্রাথমিক পর্যায় থেকেই কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে। তরুণদের স্টার্ট আপ উদ্যোগে সহায়তা এবং ঋণ সুবিধা দেওয়ার কথাও জানান তিনি। তিনি বলেন, এসডিজি বাস্তবায়নের পরিকল্পনা সময়সীমাবদ্ধ, বাজেটভিত্তিক ও কার্যকর করার জন্য রূপরেখা প্রস্তুত রয়েছে। সরকারের ১৮০ দিনের মধ্যেই এটি সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।