ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি

মোদির সঙ্গে বৈঠকে ঢাকার ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

তারেক রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক অনুষ্ঠিত
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ১০:১০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৯:২৫:৩৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৬৮ বার পঠিত
মোদির সঙ্গে বৈঠকে ঢাকার ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ছবি সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের একদিন পর মঙ্গলবার (১১ আগস্ট) দিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। ঢাকায় দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের সরকারপ্রধানের সঙ্গে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বৈঠক শেষে তিনি ভারতের উদ্দেশে ঢাকা ছাড়েন। পরদিন দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে মোদির পরামর্শ ও দিকনির্দেশনা চান ভারতীয় হাইকমিশনার। একই সঙ্গে দুই দেশের জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

এদিকে তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, তারা আশা করছেন বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ভারত সরকার অনুধাবন করতে পেরেছে। বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো স্তম্ভকে আন্ডারমাইন করে এমন কোনো পদক্ষেপ ভারত আর নেবে না বলেও প্রত্যাশা করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বিবৃতিতে জানানো হয়, তারেক রহমান ও দীনেশ ত্রিবেদীর বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশ শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুত করার জন্য ভারতের প্রতি প্রত্যাশার কথাও জানিয়েছে।

অন্যদিকে, বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার ‘খুবই ভালো আলোচনা হয়েছে’। এখন তারা সামনের দিকে তাকাচ্ছেন বলেও জানান তিনি।

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরপরই দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎকে বাংলাদেশ-ভারত সম্পর্কের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ভবিষ্যতে আরও আলোচনা ও যোগাযোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।