ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরান

আধুনিক অস্ত্র সংযোজন ও সেনাসদস্যদের উচ্চ মনোবল নিয়ে তেহরানের নতুন ঘোষণা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ১০:৫৯:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ১১:২০:০৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩১ বার পঠিত
প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরান ছবি: সংগৃহীত্য
বিদ্যমান অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, নতুন সামরিক সরঞ্জাম সংযোজন, অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি এবং সেনাদের মনোবল আরও শক্তিশালী করার মাধ্যমে দেশের সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করা হচ্ছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে ভবিষ্যতের সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় বাহিনীকে সর্বাত্মকভাবে প্রস্তুত রাখা হচ্ছে বলেও দাবি করেছে তেহরান।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক প্রতিবেদনে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে দেশের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনি বলেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে যুদ্ধ সক্ষমতা ধরে রাখতে ক্ষতিগ্রস্ত বা পুরোনো প্রতিরক্ষা ব্যবস্থার সংস্কার ও আধুনিকায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে সেনাবাহিনী নিজস্ব প্রকৌশল ও কারিগরি দক্ষতা ব্যবহার করে বিদ্যমান সামরিক সরঞ্জামের উন্নয়ন ও পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছে।

মোহাম্মদ আক্রমিনিয়ার ভাষ্য, নতুন সামরিক সরঞ্জাম বিভিন্ন ইউনিটে যুক্ত হওয়ায় বর্তমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে অস্ত্র ও সরঞ্জামের পুনর্বিন্যাস করা হয়েছে। বিশেষ করে দেশের প্রতিরক্ষা নীতিতে আকাশ প্রতিরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং বহুমাত্রিক হুমকির প্রেক্ষাপটে আকাশসীমা ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় এ ব্যবস্থার গুরুত্ব বেড়েছে।

তিনি আরও বলেন, কেবল আধুনিক অস্ত্র নয়, একটি বাহিনীর প্রকৃত শক্তি নির্ভর করে সদস্যদের মনোবল, শৃঙ্খলা, মানসিক প্রস্তুতি ও দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয়ের ওপর। তার দাবি, বর্তমানে ইরানের সেনাসদস্যরা উচ্চ মনোবল ও ‘জিহাদি চেতনা’ নিয়ে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন।

অতীতের যুদ্ধের অভিজ্ঞতা তুলে ধরে আক্রমিনিয়া বলেন, দেশীয় সক্ষমতা ও পরিকল্পনার ওপর ভর করে ইরানের সেনাবাহিনী বিভিন্ন পরিস্থিতিতে সফলভাবে দায়িত্ব পালন করেছে। ভবিষ্যতের সম্ভাব্য হুমকি মোকাবিলায় বাহিনী সার্বক্ষণিকভাবে নিজেদের যুদ্ধ সক্ষমতা আরও উন্নত করার কাজ চালিয়ে যাচ্ছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।