ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ

সৌদি নেতৃত্বাধীন জোটে অংশগ্রহণ ইরানবিরোধী নয়: হুমায়ুন কবির

ইয়েমেনের হুতি দমন জোটে বাংলাদেশের সম্পৃক্ততা নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ১১:৩২:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ১১:৩২:১৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯১ বার পঠিত
সৌদি নেতৃত্বাধীন জোটে অংশগ্রহণ ইরানবিরোধী নয়: হুমায়ুন কবির ছবি: সংগৃহীত
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দমনে সৌদি আরবের নেতৃত্বাধীন বহুজাতিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করেছেন যে, এই জোটে যোগ দেওয়ার অর্থ কোনোভাবেই ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়া বা দেশটিতে আক্রমণ করা নয়।
 
রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, “বাংলাদেশ এই জোটে সম্পৃক্ত হয়েছে মূলত হুতিদের পক্ষ থেকে আসা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য। একই সাথে আমরা ইরানের সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করছি। তাই এটিকে ইরানকে বাদ দেওয়া বা তেহরানের ওপর আঘাত হানার কোনো পদক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই।”
 
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গভীরতা তুলে ধরে হুমায়ুন কবির জানান, ঢাকা ও রিয়াদের বর্তমান সম্পর্ক একটি শক্তিশালী ‘কৌশলগত’ পর্যায়ে রয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে সৌদি আরবের যেকোনো সংকটে সাড়া দেওয়া বাংলাদেশের একটি নৈতিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
 
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর এবং মার্কিন উচ্চপর্যায়ের প্রতিনিধিদের ঢাকা সফর প্রসঙ্গে তিনি বলেন, এটি বাংলাদেশের নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ কূটনীতিরই বহিঃপ্রকাশ।
 
সাক্ষাৎকারের শেষে দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রত্যাবাসন বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, তাকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শুরু করেছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।