ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

হামাস রাজনৈতিক অঙ্গনে থাকবে, জানালেন জ্যেষ্ঠ নেতা গাজি হামাদ

নিরস্ত্রীকরণ চুক্তির পরও জাতীয় দায়িত্ব পালনের অঙ্গীকার হামাসের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০১:৫৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০১:৫৪:৫২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
হামাস রাজনৈতিক অঙ্গনে থাকবে, জানালেন জ্যেষ্ঠ নেতা গাজি হামাদ সংগৃহীত ছবি
 

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের জ্যেষ্ঠ নেতা গাজি হামাদ বলেছেন, হামাস ফিলিস্তিনের রাজনৈতিক অঙ্গন থেকে সরে যাবে না। তিনি দাবি করেন, সংগঠনটি ফিলিস্তিনের জাতীয় কাঠামোর অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভবিষ্যতেও রাজনৈতিক ও জাতীয় দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজি হামাদ বলেন, সাম্প্রতিক চুক্তিটি অত্যন্ত কঠিন ও প্রতিকূল পরিস্থিতিতে সম্পন্ন হয়েছে। তবে এই প্রক্রিয়া হামাসের রাজনৈতিক অবস্থান বা ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের দায়িত্ব পালনের অঙ্গীকারে কোনো পরিবর্তন আনবে না।
 

তিনি বলেন, হামাস ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় দায়িত্ব পালন অব্যাহত রাখবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, সংগঠনটি ফিলিস্তিনিদের অধিকার আদায়ের আন্দোলন থেকে সরে দাঁড়াবে না এবং ভবিষ্যতেও জাতীয় দায়িত্ব পালন করে যাবে।
 

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণকে কেন্দ্র করে একটি চুক্তিতে অগ্রগতি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, চুক্তির বাস্তবায়নের বিভিন্ন ধাপের সঙ্গে সমন্বয় করে গাজা থেকে ইসরাইলি সেনা ধাপে ধাপে প্রত্যাহার করা হবে।
 

ট্রাম্প আরও জানান, এই প্রক্রিয়ায় মিসর, কাতার ও তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার বক্তব্য অনুযায়ী, চুক্তি বাস্তবায়নের সময় গাজার নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এবং নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী দায়িত্ব নেবে।
 

হামাসের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন গাজায় যুদ্ধবিরতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।