ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

গণপরিবহনে নতুন নিয়ম, জিপিএস না থাকলে আটকে যাবে ফিটনেস

১ আগস্ট থেকে নতুন নিবন্ধন ও ফিটনেস নবায়নে জিপিএস সংযুক্তি বাধ্যতামূলক
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৩:৫৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০২:৪৩:০০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৩ বার পঠিত
গণপরিবহনে নতুন নিয়ম, জিপিএস না থাকলে আটকে যাবে ফিটনেস ছবি: সংগৃহীত

আগামীকাল শনিবার (১ আগস্ট) থেকে দেশের গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক হচ্ছে। জিপিএস ছাড়া কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন দেওয়া হবে না। একই সঙ্গে ফিটনেস সনদ ইস্যু বা নবায়নের ক্ষেত্রেও জিপিএস সংযুক্ত থাকার প্রমাণ এবং এর কার্যকারিতা দেখাতে হবে।

 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী পরিবহন মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল না থাকলে নিবন্ধন কিংবা ফিটনেস-সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা যাবে না।

 

দীর্ঘদিন ধরে দেশের সড়কে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাসের মধ্যে প্রতিযোগিতা, নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা এবং একাধিক লেন দখল করে যানবাহন রাখার মতো নানা অনিয়ম দেখা যাচ্ছে। এসব কারণে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। সড়ক ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়িয়ে এসব সমস্যা নিয়ন্ত্রণের লক্ষ্যেই গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান জানান, জিপিএস সংযোজনের বিষয়ে বিভিন্ন পরিবহন কোম্পানির সঙ্গে ইতোমধ্যে চুক্তি হয়েছে। তবে আগামী ১ আগস্ট থেকে সব গণপরিবহনে এ ব্যবস্থা শতভাগ কার্যকর করা সম্ভব হবে না। পুরো প্রক্রিয়া শেষ করতে আরও কিছুটা সময় প্রয়োজন হবে বলে জানান তিনি।

 

বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, নতুন কোনো যানবাহন নিবন্ধনের জন্য আনা হলে সেটিতে জিপিএস সংযুক্ত থাকা বাধ্যতামূলক। ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। জিপিএস ডিভাইস সংযুক্ত এবং সচল আছে কি না, তা যাচাই করতে বিআরটিএ নিজস্ব প্রযুক্তিগত ব্যবস্থাও তৈরি করছে। এর মাধ্যমে যানবাহনে ডিভাইসটির কার্যকারিতা সহজে নিশ্চিত করা যাবে।

 

বিশেষজ্ঞদের মতে, উদ্যোগটি যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে সড়ক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তবে পুরোনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহনে জিপিএস সংযোজন কতটা কার্যকর হবে, সে বিষয়েও প্রশ্ন রয়েছে। তাঁদের পরামর্শ, প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি দীর্ঘমেয়াদি সংস্কার, নিয়মিত তদারকি এবং আইন প্রয়োগের বিষয়েও গুরুত্ব দিতে হবে।

 

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, শুধু প্রযুক্তি যুক্ত করলেই সড়ক ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি কার্যকর সংস্কার প্রয়োজন। সুশাসনের সঙ্গে প্রযুক্তির সমন্বয় করা সম্ভব হলে জিপিএস ব্যবস্থার সুফল পাওয়া যাবে বলে তিনি মনে করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।