স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলে সদ্য ঘোষিত মিরসরাই উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির কয়েকজন নেতা নেতৃত্ব দেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
ঘটনার বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মিছিলটি আগে অনুষ্ঠিত হয়ে থাকতে পারে। বাইরে থেকে এসে কেউ ফটোসেশন করে চলে গেছে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মিছিলের সময়, অংশগ্রহণকারীদের পরিচয় এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।