ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

মালদ্বীপে বাংলাদেশ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং ওষুধ আমদানির আগ্রহ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৩:৪৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৩:৪৬:৫২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
মালদ্বীপে বাংলাদেশ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং ওষুধ আমদানির আগ্রহ ছবি: সংগৃহীত
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী গীলা আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সাক্ষাৎ নি‌য়ে রোববার (২৮ জুন) মা‌লের বাংলা‌দেশ হাইক‌মিশন জা‌নি‌য়ে‌ছে, বৈঠকের শুরুতে হাইকমিশনার নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান এবং তার সফল ও ফলপ্রসূ দায়িত্বপালন কামনা করেন। 

জবা‌বে স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ সরকারকে মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে মেডিকেল ইন্টার্নশিপের সুযোগ প্রদান করায় আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।  

বৈঠকে মালদ্বীপের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যখাতে বাংলাদেশ থেকে দক্ষ থেরাপিস্ট, চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করা হয়। 

এ ছাড়া, মালদ্বীপ বাংলাদেশি ঔষধ ও ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানির বিষয়ে এবং বাংলাদেশের উন্নত ফার্মাসিউটিক্যাল শিল্প পরিদর্শনে একটি প্রতিনিধিদল পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।  

উভয় পক্ষ স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন এবং ঔষধ শিল্পে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।