ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৪০, চার ঘণ্টা বন্ধ ছিল মহাসড়কে যান চলাচল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৫:৫৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৫:৫৪:৩৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৭ বার পঠিত
ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৪০, চার ঘণ্টা বন্ধ ছিল মহাসড়কে যান চলাচল ছবি সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তার এবং মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। রোববার (২৮ জুন) সকালে হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী গ্রামে এ সংঘর্ষের সময় প্রায় চার ঘণ্টা ফরিদপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি একটি মাদকবিরোধী সভাকে ঘিরে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এক পক্ষের অভিযোগ, ওই সভার আড়ালে প্রতিপক্ষ নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করেছে। অন্যদিকে অপর পক্ষের দাবি, সভায় অংশগ্রহণকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত।
 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় দেলোয়ার মাতুব্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনার জেরে রোববার সকালে পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুই পক্ষ মুখোমুখি হয়। পরে ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র, টেঁটা, ঢাল, সরকি ও ইটপাটকেল ব্যবহার করে।
 

সংঘর্ষে আহতদের মধ্যে আকতার মাতুব্বর, রিয়াদ মাতুব্বর ও মামুন মাতুব্বরকে গুরুতর অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
 

হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়া বলেন, মাদকবিরোধী সভায় অংশ নেওয়াকে কেন্দ্র করে তাঁদের সমর্থক দেলোয়ার মাতুব্বরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। অন্যদিকে ছিরু মিয়ার দাবি, মাদকবিরোধী সভার নামে মাদক কারবারিদের একত্রিত করা হয়েছিল, যা উত্তেজনা বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়।
 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, সকাল ৯টার দিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ শুরু করে। বেলা সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো যানবাহনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 

ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ বা মামলা করেনি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।