ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি

ভেনেজুয়েলায় অলৌকিক উদ্ধার: ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক ও মা জীবিত উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৩:৩৭:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৩:৩৭:০৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
ভেনেজুয়েলায় অলৌকিক উদ্ধার: ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক ও মা জীবিত উদ্ধার ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের ৩২ ঘণ্টা পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। এর প্রায় দেড় ঘণ্টা পর উদ্ধার করা হয় তার মাকেও।

শনিবার (২৭ জুন) বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, শুক্রবার রাতে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা শহরের একটি ধসে পড়া ভবনের নিচ থেকে নবজাতকটিকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের ভেতর থেকে নবজাতককে উদ্ধার করে বাইরে আনার পর উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। পরে কম্বলে মোড়ানো শিশুটিকে সতর্কতার সঙ্গে একজনের কাছ থেকে আরেকজনের কাছে তুলে দেওয়া হয়।

ভিডিওটি প্রকাশ করেছেন উদ্ধারকাজে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী আন্দ্রেইনা কুইন্তেরো। ক্যাপশনে তিনি জানান, নবজাতকটির বয়স মাত্র ১৮ দিন। টানা ৩২ ঘণ্টা ধ্বংসস্তূপে আটকে থাকার পরও তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে একই অ্যাকাউন্ট থেকে প্রকাশিত আরেকটি ভিডিওতে শিশুটিকে তার মায়ের সঙ্গে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়।

চিকিৎসকদের ধারণা, ধ্বংসস্তূপের নিচে মা নিজের শরীর বা অন্য কোনো বস্তু দিয়ে শিশুটিকে আড়াল করে রেখেছিলেন। এ কারণেই শিশুটি অক্ষত থাকতে পারে।

উল্লেখ্য, গত বুধবার ভেনেজুয়েলায় পরপর ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।