ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ

কর বৈষম্যে সংকটে বস্ত্রখাত, আমদানি নির্ভরতা বাড়ার আশঙ্কা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ১২:১৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ১২:১৮:১৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
কর বৈষম্যে সংকটে বস্ত্রখাত, আমদানি নির্ভরতা বাড়ার আশঙ্কা ছবি: সংগৃহীত

দেশের বস্ত্রশিল্প খাত বর্তমানে কর কাঠামোর বৈষম্যের কারণে চাপের মুখে পড়েছে বলে অভিযোগ করছেন উদ্যোক্তারা। তৈরি পোশাক খাতে করহার ১২ শতাংশ থাকলেও বস্ত্রকল মালিকদের জন্য তা প্রায় ২৭.৫ শতাংশ নির্ধারিত হওয়ায় একই শিল্পের ভেতর দ্বৈত নীতির সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কাঁচামাল আমদানির ওপর নির্ভরতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 

অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তৈরি পোশাক খাত বৈদেশিক মুদ্রা অর্জনে বড় ভূমিকা রাখলেও এর ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে বস্ত্রশিল্প কাঁচামাল সরবরাহ করে থাকে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, নিট পোশাক খাতের ৮০ থেকে ৯০ শতাংশ এবং ওভেন খাতের ৩৫ থেকে ৪০ শতাংশ কাঁচামাল স্থানীয়ভাবে উৎপাদিত হয়। অবশিষ্ট অংশ চীন, কোরিয়া ও ভারতের মতো দেশ থেকে আমদানি করা হয়।
 

পূর্বে বস্ত্র ও পোশাক খাত উভয়ই কর সুবিধা পেয়ে আসলেও সময়ের সঙ্গে তা পরিবর্তিত হয়েছে। ২০০৫-০৬ অর্থবছর থেকে বস্ত্রখাতে ১৫ শতাংশ করহার কার্যকর ছিল, যা পরে কমিয়ে ১২ শতাংশ করা হয়। তবে সেই সুবিধার মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে বস্ত্রকল মালিকরা সাধারণ করপোরেট করহারের আওতায় পড়েছেন। অন্যদিকে পোশাক খাতের জন্য কর সুবিধা ২০২৮ সাল পর্যন্ত বহাল রয়েছে।

বস্ত্রশিল্প মালিকদের সংগঠনের নেতারা বলছেন, একই শিল্পের দুটি অংশের জন্য ভিন্ন করহার রাখা হলে প্রতিযোগিতায় ভারসাম্য নষ্ট হয়। তাদের মতে, উচ্চ করের কারণে স্থানীয়ভাবে সুতা ও কাপড় উৎপাদন ব্যয়বহুল হয়ে পড়বে, ফলে পোশাক কারখানাগুলো আমদানির দিকে ঝুঁকতে পারে।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করপোরেট করহার অপরিবর্তিত রাখার ফলে এই বৈষম্য আরও স্পষ্ট হয়েছে। উদ্যোক্তারা দাবি করছেন, অন্তত ২০৩০ সাল পর্যন্ত বস্ত্রখাতে কর সুবিধা পুনর্বহাল করা হলে শিল্পটি টিকে থাকতে পারবে।
 

অর্থনীতিবিদরাও মনে করছেন, রফতানিমুখী শিল্পের টেকসই প্রবৃদ্ধির জন্য ব্যাকওয়ার্ড লিংকেজ খাতকে শক্তিশালী করা জরুরি। একই শিল্পের ভেতরে ভিন্ন করহার থাকলে উৎপাদন শৃঙ্খল দুর্বল হয়ে পড়তে পারে এবং দীর্ঘমেয়াদে জাতীয় অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে।
 

বিটিএমএর তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ১ হাজার ৭০০টি বস্ত্রকল চালু রয়েছে। তবে জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং নীতিগত জটিলতার কারণে অনেক কারখানার উৎপাদন কমে গেছে, এমনকি বেশ কিছু প্রতিষ্ঠান বন্ধও হয়ে গেছে। এ পরিস্থিতিতে নীতিনির্ধারকদের কাছ থেকে দ্রুত সমাধান প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।