ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১১:৩৯:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১১:৩৯:০৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের ছবি: সংগৃহীত
বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে উপকূলীয় পাঁচটি স্থানে নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করছে ইরান। সোমবার এ তথ্য জানিয়েছেন দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি।
 
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র বরাতে আনাদোলু জানায়, সংসদের জ্বালানি ও নির্মাণবিষয়ক কমিশনের সদস্যদের সঙ্গে এক বৈঠকে ইসলামি বলেন, ২০২২ সালে উন্মোচিত পারমাণবিক শিল্পের সমন্বিত কৌশলগত নথির আওতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
 
তার ভাষ্য, ওই নথির ভিত্তিতে জাতীয় জ্বালানি ব্যবস্থায় পারমাণবিক বিদ্যুতের অংশ বৃদ্ধি করতে উপকূলের পাঁচটি স্থানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী প্রকল্পগুলোর কাজ এগিয়ে চলছে বলেও জানান তিনি।
 
মোহাম্মদ ইসলামি আরও বলেন, ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহর সম্প্রতি ৮০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক অতিক্রম করেছে। তার দাবি, এর ফলে ১৩১ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল অথবা ২১ দশমিক ৩ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের সমপরিমাণ জ্বালানি সাশ্রয় হয়েছে।
 
তিনি জানান, প্রায় ১০ বিলিয়ন ডলার ব্যয়ে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ও তৃতীয় ইউনিট নির্মাণাধীন রয়েছে। এসব প্রকল্পকে তিনি দেশের বৃহত্তম অবকাঠামোগত উন্নয়ন উদ্যোগগুলোর অন্যতম হিসেবে উল্লেখ করেন। দক্ষিণ উপসাগরীয় উপকূলে অবস্থিত বুশেহর কেন্দ্রটি বর্তমানে ইরানের জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিদ্যুৎ সরবরাহকারী একমাত্র চালু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
 
এদিকে, গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়েছে। ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সংঘাত চলাকালে বুশেহর বিদ্যুৎকেন্দ্র একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। তবে এসব হামলায় কেন্দ্রটির কার্যক্রম বা বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়নি বলে দাবি করা হয়েছে।
 
রোববার চলমান যুদ্ধবিরতির মধ্যেও লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইরান উত্তর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। একই সময়ে ইসরায়েলও ইরানের বিভিন্ন স্থানে একাধিক বিমান হামলা চালায়।
 
সোমবার ভোরে ইরানের সামরিক বাহিনী জানায়, তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা স্থগিত করছে। তবে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে ‘বিধ্বংসী জবাব’ দেওয়া হবে বলেও সতর্ক করে তারা।
 
অন্যদিকে, ইসরায়েলি গণমাধ্যম অজ্ঞাতনামা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে বিমান হামলা বন্ধ করতে ইসরায়েলও সম্মত হয়েছে। তবে দক্ষিণ লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।